সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / লামায় মার্মা তরুণীকে গলা কেটে হত্যা করল পাষন্ড স্বামী

লামায় মার্মা তরুণীকে গলা কেটে হত্যা করল পাষন্ড স্বামী

লামায় মার্মা তরুণীকে গলা কেটে হত্যা করল পাষন্ড স্বামী

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার সমিল পাড়ায় স্কুল শিক্ষিকা মাইক্যচিং মার্মা (২৮)কে জবাই করে হত্যা করেছে তার স্বামী থোয়াইশৈমং মার্মা (৩৪)। শুক্রবার রাত ৯টায় সমিল পাড়ার ভাড়া বাসায় পাষন্ড স্বামী কারিতাস সিঁড়ি প্রকল্পের মাঠকর্মী থোয়াইশৈমং মার্মা লোমহর্ষক এ হত্যাকান্ডের ঘটনা ঘটায়। স্থানীয় জনসাধারণ ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশের নিকট সে নিজ হাতে হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে মর্মে জানিয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তাৎক্ষণিক হত্যাকান্ডের কারণ জানা যায়নি।

জানা গেছে, গত তিন মাস পূর্বে লামা পৌরসভার বড় নুনারবিল মার্মা পাড়ার উক্যাজাই মার্মার মেয়ে মাইক্যচিং মার্মার সাথে বান্দরবানের মেঘলার অধিবাসি কারিতাস সিঁড়ি প্রকল্পের কর্মী থোয়াইশৈমং মার্মা বিয়ে হয়। মাইক্যচিং মার্মা রুপসীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। উভয়ে পৌরসভার সমিল পাড়ায় একটি তিন তলা বিল্ডিংয়ের ৩য় তলায় একটি রুমে ভাড়া নিয়ে বসবাস করে আসছে।

বাসার আশেপাশের লোকজন জানিয়েছেন রাত ৮টার দিকে ওদের রুম থেকে ঝগড়ার আওয়াজ শুনাযায়। রাত সাড়ে ৮টার দিকে স্কুল শিক্ষিকা মাইক্যচিং মার্মার আত্মচিৎকারের আওয়াজ শুনাযায়। আশেপাশের লোকজন আওয়াজ শুনে বাসার দিকে এগিয়ে আসলে ঘাতক থোয়াইশৈমং রক্তমাখা দা নিয়ে লোকজনকে আক্রমণের উদ্দেশ্যে তেড়ে আসে।

স্থানীয় লোকজন থানায় খবর দিলে লামা থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনসাধারণের সহায়তায় ঘাতককে আটক করে নিয়ে যায়।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.