কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সীমান্তবর্তী লামার আজিজনগরে র্যাব-৭ এর অভিযান চালিয়ে ৫কোটি ৬০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৮০ হাজার লিটার চোলাই মদ জব্দ করেছে। শনিরবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ৫ ঘন্টা মাদক পল্লীখ্যাত রাখাইন পাড়ায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (গণমাধ্যম) মোঃ আমিরুল্লা বলেন, সদর দপ্তরের নির্দেশে র্যাব-৭ চট্টগ্রামের উদ্যোগে বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের অদুরে লামার আজিজনগরে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে নেতৃত্বদেন লেঃ কমান্ডার এস.এম সাউদ হোসেন ও এএসপি মোঃ শরাফত ইসলাম।
তিনি আরো বলেন, ওই সময় র্যাবটিম ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুজ্জামানের উপস্থিতিতে চালানো অভিযানে উদ্ধার করে প্রায় ২ লাখ ৮০ হাজার লিটার স্থানীয় তৈরী চোলাই মদ। যার আনুমানিক মূল্য প্রতি লিটার ২০০ টাকা করে ৫ কোটি ৬০ লাখ টাকা। উদ্ধার করা এসব মদ পরে আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুজ্জামানের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বেশ ক’জন লোক জানিয়েছেন, আজিজনগরে তৈরী করা চোলাইমদ কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ছাড়াও চট্টগ্রামের লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ, দোহাজারী, পটিয়া, বোয়ালখালীসহ চট্টগ্রাম শহরে বাজারজাত হয় মাদক ব্যবসায়ীদের মাধ্যমে।
স্থানীয় প্রশাসন ও প্রভাবশালীদের ম্যানেজ করে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক তৈরী ও বিকিকিনি হয়ে আসছিলো। র্যাব-৭ অভিযান চালিয়ে বিপুলমদ উদ্ধার করায় আজিজনগরসহ নিকটবর্তী চকরিয়া ও লামার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দু’উপজেলার মানুষের দাবী র্যাব কর্তৃক অভিযানের পর ওই এলাকায় ফের মাদক তৈরী ও ব্যবসা বন্ধ রাখতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.