সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / উজানটিয়ায় আ’লীগ নেতার দুই লক্ষ টাকা ছিনতাই

উজানটিয়ায় আ’লীগ নেতার দুই লক্ষ টাকা ছিনতাই

Chintai - 1 (b)ছগির আহমদ আজগরী; পেকুয়া:

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সিকদারের নিকট থেকে দুই লক্ষ টাকা ও দুটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২ নভেম্বর রাত ৮ টার দিকে জালিয়াপাড়া ষ্ঠেশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই আলীগ নেতা লবণ বিক্রির টাকা নিয়ে পশ্চিম উজানটিয়া করিমদাদ মিয়ার ঘাট এলাকার দালাল শরিয়ত উল্লাহর নিকট থেকে ওই টাকা গুলি নিয়ে জালিয়াপাড়া ষ্ঠেশনে আসে। এ সময় তার নিকট থেকে এলাকার জামাল মেম্বার ও তার সাঙ্গ পাঙ্গরা তাকে অতর্কিত হামলা চালিয়ে নগদ দুই লক্ষ টাকা ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে তিনি পেকুয়া থানার ওসিকে অবহিত করলে তিনি পুলিশ ফোর্স পাঠিয়েছে বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.