সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁও-ঈদগড়ে নাম্বারবিহীন মোটর সাইকেলের ছড়াছড়ি

ঈদগাঁও-ঈদগড়ে নাম্বারবিহীন মোটর সাইকেলের ছড়াছড়ি

Motor- 5এম আবুহেনা সাগর, ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও ও রামু উপজেলার পাহাড়ী ইউনিয়ন ঈদগড়ের একাধিক সড়ক ও উপসড়কে দাপিয়ে বেড়াচ্ছে নাম্বারবিহীন মোটর সাইকেল। এসব বিষয়ে দেখার কেউ না থাকার সুযোগে চলাচলরত রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল চালানোর সময় চালকেরা মোবাইলে কথা বলা থামাচেছ না। যার ফলে, ঈদগাঁও-ঈদগড়ের বিভিন্ন সড়কে ছোট-বড় দূর্ঘটনা একের পর এক বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া মোটর সাইকেলে রেজিষ্ট্রেশন না থাকায় অপরাধ করার পর স্থানীয় প্রশাসন যেমন সহজেই তাদেরকে সনাক্ত করতে পারছেনা, তেমনি নাম্বার বিহীন এবং ড্রাইভিং লাইসেন্স সহ রেজিষ্ট্রেশন বাবদ সরকার বঞ্চিত হচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব আয় থেকে। পাহাড়ী এলাকা ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে চলে ভাড়ায় চালিত বহু রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল। তবে স্থানীয় প্রশাসন এসব নাম্বার বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে না কেন এমন প্রশ্ন ঘোরপাক খাচ্ছে সচেতন এলাকাবাসীর মাঝে।

অপরদিকে বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগঞ্জের নানা সড়ক-উপসড়কে নাম্বার বিহীন তথা (অনটেস্ট) মোটর সাইকেল যত্রতত্র স্থানে ছেয়ে গেছে। বিশাল এলাকা জুড়ে শতকরা ৬০ ভাগ নাম্বার বিহীন আর বাকি ৪০ ভাগ নাম্বার যুক্ত গাড়ী সড়কে প্রতিনিয়ত চলাচল করছে বলে এমনটাই অভিমত ব্যক্ত করেন সচেতন লোকজন। স্বল্প দামে মোটর সাইকেল কিনতে পারায় এলাকা জুড়ে প্রায়শঃ দিন দিন এসব গাড়ী বৃদ্ধি পাচ্ছে।

অপরদিকে ঈদগাঁও পুলিশ মাঝেমধ্যে এসব বিষয়ে অভিযান পরিচালনা করলেও পরক্ষণে আবারও এসব মোটর সাইকেল চালা শুরু করে। এ বিষয়ে সচেতন লোকজনের মতে, বৃহত্তর ঈদগাঁও এলাকায় নাম্বার বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান এখন সময়ের দাবী, প্রশাসনের সদিচ্ছা থাকলে এসব অভিযান পরিচালনা করা সম্ভব বলে মনে করেন। অন্যদিকে এসব নাম্বার বিহীন মোটর সাইকেল সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত পূর্বক অভিযান পরিচালনা করার জোর দাবী জানান এলাকাবাসী।

অপরদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের মতে, অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.