হঠাৎ করে ঠান্ডা পড়ায় উখিয়াতে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। তবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জানা যায়,উখিয়ার প্রত্যন্ত এলাকায় গত এক সপ্তাহ ধরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। শীত পড়তে না পড়তেই
ঠান্ডাজনিত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিশুসহ কয়েকশ রোগী। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার আল ফুয়াদ হাসপাতাল এবং ডিজিটাল হাসপাতালে বুধবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ভর্তি হয়েছে ৩০ জন রোগী।
উখিয়া কোটবাজার অরজিন হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে গত ২৪ ঘন্টায় ৭০ জনের মতো রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে অধিকাংশই শিশু। সরকারি হাসপাতাল ছাড়াও বিভিন্ন বেসরকারি ক্লিনিকগুলোতেও রোগী বেড়েছে বলে খবর পাওয়া গেছে। হঠাৎ করে চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন সেবিকারা। তারপরও যথাসম্ভব সেবা দেয়ার চেষ্টা করছেন তারা।
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রবিউর রহমান রবি জানান, এ সময় অনেকেই রোটা ডায়রিয়ায় আক্রান্ত হন। তবে ৪/৫ দিনের মধ্যেই রোগী ভালো হয়ে যান। ডায়রিয়া থেকে শিশুদের রক্ষা করতে অভিভাবকদের প্রতি শিশুদের উষ্ণ ও পরিচ্ছন্ন পরিবেশে রাখার পাশাপাশি নিরাপদ পানি পান করানোর পরামর্শ দেন তিনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.