সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সমিতিপাড়ায় পিএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশে খোরশেদ আরা এমপি

সমিতিপাড়ায় পিএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশে খোরশেদ আরা এমপি

Khorshed Ara Hoque MPজন প্রশাসন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব খোরশেদ আরা হক এমপি বলেছেন, জীবনে সফলতা আনতে হলে আজকের কোমলমতি শিশুদের ভালভাবে লেখাপড়া করে সমাজ তথা দেশকে আলোকিত করার মাধ্যমে জাতীকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে হবে। সমাজ তথা দেশকে শিক্ষার আলোয় আলোকিত করার একমাত্র কারখানা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।

৫ নভেম্বর কক্সবাজার পৌর ১নং ওয়ার্ডে সমিতিপাড়াস্থ উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতনে পিএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বৃহস্পতিবার বেলা ১১ টায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কোরআন তেলাওয়াত করেন স্কুল পরিচালনা কমিটির সদস্য হাফেজ নুরুল আজিম। স্কুল পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি ও সমিতিপাড়া সমাজ উন্নয়ন পরিষদের সহ-সভাপতি রেজাউল হক বোরহানের উপস্থাপনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর এস.আই.এম আক্তার কামাল আজাদ, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আতিকুল্লাহ কোম্পানী ও জেলা শ্রমিক পার্টির সভাপতি সাবেক ছাত্র নেতা এস.এম বাবর।

স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ও সমিতিপাড়া সমাজ উন্নয়ন পরিষদের সেক্রেটারী মোহাম্মদ আলী ছিদ্দিকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি ও সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন নাজু, উপকূলীয় বহুমুখী সমবায় সমিতির সেক্রেটারী শফিউল আলম সোনা মিয়া, ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি কামাল হোসেন বাবুল কুতুবী, প্রধান অতিথিকে স্কুলের প্রবেশদ্বারে বরণ করে নেন স্কুল কমিটির উপদেষ্টা আবুল হোসেন সরদার, মোঃ নুর হোসেন, সদস্য যথাক্রমে- মোহাম্মদ শরিফ হোসেন, নুরুল আলম, নুরুল কবির, আবুল কালাম, শিক্ষক- জিয়াউল হক, মোহাম্মদ হায়দার, রহিমা আক্তার, জেসমিন আক্তার, শারমিন আক্তার, ইসমত আরা বেগম ও জেসমিন আক্তার হ্যাপিসহ স্কুল ছাত্র-ছাত্রীবৃন্দ।

উক্ত সমাবেশে উক্ত সমাবেশ শেষে পিএসসি পরীক্ষার্থীদের সফলতা কমনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সমিতিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বেলাল উদ্দীন আনসারী।

-প্রেসবিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.