সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কুতুবদিয়ায় জেএসসি/জেডিসি পরীক্ষায় নকল করতে সহযোগীতা করায় এক শিক্ষক দন্ডিত

কুতুবদিয়ায় জেএসসি/জেডিসি পরীক্ষায় নকল করতে সহযোগীতা করায় এক শিক্ষক দন্ডিত

Court - 3নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

জেএসসি ইংরেজী ২য় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনে (নকল করার কাজে) সহযোগীতা করার দায়ে হলে দায়িত্বরত এক মাদ্রাসা শিক্ষককে বহিষ্কার করে ৫ হাজার টাকা অর্থদন্ডসহ ১ মাসের কারাদন্ড দিয়েছে দ্বায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।

জানা যায়, ৪ নভেম্বর ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি টিম কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটি হল পরিদর্শনে গিয়ে এ শিক্ষকের হাতে একটি প্রশ্নপত্র দেখতে পায়। ম্যাজিস্ট্রেট টিম প্রশ্নপত্রটি দেখতে গিয়ে উক্ত প্রশ্নপত্রের গায়ে সমাধান লেখা দেখে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞেস করলে তিনি সদোত্তর দিতে না পারায় তাকে সরবরাহকারী বিবেচনা করে সাজা দেয়া হয়েছে। সে আলী আকবর ডেইল উইনিয়নের একটি দাখিল মাদ্রাসার শিক্ষক নাছির উদ্দিন বলে জানা গেছে। কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় সেন্টারে পরীক্ষা চলাকালীন হলের বাহির থেকে ছাত্রদের মধ্যে নকল সরবরাহ করতে আনা জেএসসি ইংরেজী ২য় পত্রের তৈরী করা প্রশ্ন সমাধানসহ হাতে নাতে ধরে এ শাস্তি দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) তানভীর সালেহীন গাজী।

তিনি বলেন অভিযুক্ত শিক্ষকে থানা হেফাজতে পাঠিয়ে দেয়া হয়েছে। এতে করে অন্য কেউ পরীক্ষার হলে পরীক্ষার্থীদের নকল করতে কিংবা নকলকে উৎসাহিত করে সহযোগীতা করতে সাহস করবেনা বলে মনে করেন তিনি।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.