সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / লামায় জুয়ার আসর থেকে পালাতে গিয়ে চোখ হারালো জুয়াড়ি

লামায় জুয়ার আসর থেকে পালাতে গিয়ে চোখ হারালো জুয়াড়ি

লামায় জুয়ার আসর থেকে পালাতে গিয়ে চোখ হারালো জুয়াড়ি

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

বান্দরবানের লামা পৌরসভায় ৭ নভেম্বর শনিবার রাত ১০টায় জুয়ার আসর থেকে পালাতে গিয়ে সেপটি টাংকিতে পড়ে চোখ হারালো এক জুয়াড়ি। গুরুতর আহত মোঃ ইসমাইল (২২) সে পৌর এলাকার ৪নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া এলাকার ফসিউল আলমের ছেলে।

জানা গেছে, লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার কুটির শিল্প এলাকায় প্রতিদিন ৪/৫ জনের একটি গ্রুপ রাতের আধাঁরে জুয়া খেলত। হাজার বাধা দেয়া সত্ত্বেও তাদের খেলা থেকে বিরত রাখা সম্ভব হয়নি। প্রতিদিনের ন্যায় আজ রাত ১০টার দিকে খেলতে বসলে এলাকার লোকজন তাঁড়া করলে দৌড়ে পালাতে গিয়ে অন্ধকারের মধ্যে টয়লেটের সেপটি টাংকিতে পড়ে যায়। এতে করে তার বাম চোখে গুরুতর আঘাত পায়। লামা হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক আবাসিক মেডিকেল অফিসার শফিকুর রহমান মজুমদার রোগীর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন। তিনি আরো বলেন, আঘাতের ধরণ মারাত্মক। চোখটি নষ্ট হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে পৌর ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিক বলেন, প্রাথমিক চিকিত্সা শেষে আহতের পরিবারের লোকজন ইসমাইলকে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.