কক্সবাজারের পেকুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (প্রশাসন) ওসি জিয়া মোস্তাফিজ ভুইঁয়া বলেছেন, পুলিশ জনতা ভাই ভাই পেকুয়ায় আর অপরাধীদের রক্ষা নাই। চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, চাঁদাবাজি, নারী-শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্য বিয়ে, বন নিধন, ভূমি দস্যুতা, জাল জালিয়াতি, প্রতারণা, অস্ত্রবাজি, দাঙ্গা-হাঙ্গামা, পরিবেশ দূষণ, মাদকের কেনা বেচা থেকে শুরু করে যে কোন ধরনের সমাজ বিরোধী অপরাধ আর এতে জড়িতদের সাথে পেকুয়া থানা পুলিশের কোন ধরনের সম্পৃক্ততা থাকবেনা। অপরাধ কর্মকান্ড আর অপরাধীদের নির্মূলে পুলিশ প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। আর পুলিশের এ দায়িত্ব পালনে সকল সচেতন নাগরিক ও সাধারণ মানুষকে সর্বাত্মক সহযোগিতায় ভূমিকা নিতে হবে।
এসময় তিনি আরো বলেন, পুলিশ-পাবলিক ভাই ভাই পেকুয়ায় এখন থেকে অপরাধ ও অপরাধীদের আর কোন ধরনের ছাড় নাই। তিনি অপরাধ ও অপরাধীদের বিষয়ে থানা পুলিশকে সঠিক তথ্য সরবরাহে এলাকাবাসীর প্রতি উদাত্ত আহবানও জানান ওসি।
৮ নভেম্বর রোববার বিকাল ৫টায় শিলখালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রামের ঝুঁকিপূর্ণ অপরাধ প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত জারুলবুনিয়া ষ্টেশনে স্থানীয় আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শিলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হোসাইনের সভাপতিত্বে ও বিআরডিবি’র মাঠকর্মী ছৈয়দ নুরুল হাকিমের সঞ্চালনায় অনুষ্টিত এ জনসচেতনতা মূলক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পেকুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (প্রশাসন) ওসি জিয়া মোস্তাফিজ ভুইঁয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পেকুয়া থানার এস.আই বিমল কান্তি দে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিলখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ আওয়ামীলীগ নেতা মাষ্টার নুরুল আলম এমইউপি, শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন আহমদ, শিলখালী ইউপি’র নির্বাচিত সদস্য যুবদল নেতা জাহেরুল ইসলাম জাহেদ, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, ৫নং ওয়ার্ডের মেম্বার ডাঃ জাফর আহমদ এমইউপি, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবুল কালাম এমইউপি, ৯নং ওযার্ডের মেম্বার আবদুস ছমদ এমইউপি. আওয়ামীলীগ নেতা বাহাদুল করিম, শিলখালী আওয়ামী প্রজন্মলীগের আহবায়ক মাহমুদুল হাসান জসিম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নুর মোহাম্মদ রানা ও ব্যবসায়ী ছৈয়দ হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা বশির আহমদ, শিলখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান-২ লুৎফুর রহমান এমইউপি, ৪নং ওযার্ডের মোস্তাক আহমদ এমইউপি, মহিলা মেম্বার খালেদা বেগম এমইউপি, হামিদা বেগম এমইউপি, মাস্টার জামাল ও পেকুয়া বিওজেএ’র সভাপতি সাংবাদিক এস.এম.ছগির আহমদ আজগরী প্রমুখ ছাড়াও স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশ সংশ্লিষ্টরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.