সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / রামু কলেজ আন্ত: শাখা ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ভবন উদ্বোধন

রামু কলেজ আন্ত: শাখা ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ভবন উদ্বোধন

HB Pantha 14-11-2015 (news & 2pic) f1এইচবি পান্থ, রামু :

নানা উৎসাহ উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশের মধ্যদিয়ে রামু কলেজে নব নির্মিত মরহুম আমির হামজা সিকদার ভবণের উদ্বোধন, ডাইনামিক কলেজ ওয়েব সাইট ও আন্ত শাখা ফুটবল দলের ফাইনাল খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৪ নভেম্বর বেলা ১২টায় রামু কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও ভবন উদ্বোধনে প্রধান অতিথি কক্সবাজার-রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, উন্নয়নের মানস কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের আন্তরিকতায় ইতিহাস ঐতিহ্যে ভরপুর রামু কলেজ আজ সরকারী হতে চলছে। তিনি কলেজের উত্তর উত্তর সমৃদ্ধি ও সরকারী করণে তাহার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত এবং ছাত্র-ছাত্রীদের পড়ালেখার প্রতি মনোনিবেশ হওয়ার আহবান জানান।

কলেজের নব নির্মিত আমির হামজা সিকদার ভবন ক্লাস রুমের শুভ উদ্বোধন পূর্ববর্তী সকালে মরহুম আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী দল বনাম অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরী দলের মধ্যকার খেলায় চ্যাম্পিয়ন দলকে বিজয় ট্রফি ও কলেজ ওয়েব সাইট এর শুভ উদ্বোধন করেন। কলেজের অধ্যাপক ইজত উল্লাহ ও মানসী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপিত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবদুল হক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কক্সবাজার-রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের আন্তরিক প্রচেষ্টা ও কলেজ গভণিং বডির সকল সদস্যদের সহযোগিতায় কলেজকে সরকারী করণে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পর্যায়ে ছাত্র-ছাত্রীদের ভর্তির সুযোগ ও নানামূখী উন্নয়নের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গর্ভনিং বডির সদস্য ও রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কলেজ গর্ভণিং বডির সদস্য সিরাজুল হক, তরুণ বড়ুয়া, ইঞ্জিয়ার মীর কাশেম, জসিম উদ্দিন, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও কলেজ গর্ভণিং বডির সদস্য নুরুল কবির হেলাল, আবু তাহের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক পরিমল কান্তি পাল, নিজামুল হক, আবু তাহের, অধ্যাপক জাফল আলম, হারুণ আর রশিদ, ইসরাত জাহান কাকলী, আক্তার জাহান, মোঃ হোছাইন, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর আল হেলাল, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, সাইমুম সরওয়ার কমল এপির ব্যক্তিগত সহকারী আবু বক্কর ছিদ্দিক, ছাত্রলীগ নেতা রাশেদ আলী খাঁনসহ কলেজের কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.