সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদককে পেটালো পদবঞ্চিত স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা

চকরিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদককে পেটালো পদবঞ্চিত স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা

Maramari - 1মুকুল কান্তি দাশ; চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের অভ্যান্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে রুপ নিয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ফরায়েজীকে ধাওয়া করে লাঠি-সোটা দিয়ে পিটিয়েছে সদ্য ঘোষিত পৌর স্বেচ্ছাসেবক দলের একাংশের ক্ষুব্ধ নেতা-কর্মীরা। এই নিয়ে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, ১২ নভেম্বর চকরিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করে জেলা স্বেচ্ছাসেবক দল। ওই কমিটিতে এইচ এম নুরুল আমিনকে সভাপতি, মনছুর আলমকে সাধারণ সম্পাদক, মাহাবুবুল কবির কোহিনুর ও সিদ্দিক আহমদকে সহ-সভাপতি, রানা হামিদ ও আলফাজকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং কাইছার হামিদকে সাংগঠনিক সম্পাদক করা হয়। সদ্য ঘোষিত কমিটির একাংশ পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ফরায়েজী ও সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনের কারণে নিজেরা যোগ্য পদ না পাওয়ার অজুহাত তোলে।

বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা-কর্মী জানিয়েছেন, গত শনিবার রাত ৯টার দিকে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও ফখরুদ্দিন ফরায়েজী ও সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পৌরশহরের সিটি সেন্টার মার্কেটের সামনে ২০-৩০জন নেতা-কর্মী নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এসময় সদ্য ঘোষিত স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কোহিনুর-সিদ্দিক আহমদ ও যুগ্ম-সম্পাদক আলফাজের নেতৃত্বে ১০-২০জন নেতা-কর্মীরা আড্ডারত নেতা-কর্মীদের লাঠি-সোটা নিয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে চকরিয়া পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ফরায়েজী বলেন, স্বেচ্ছাসেবক দলের কিছু উশৃঙ্খল নেতা-কর্মী এ ঘটনা ঘটিয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি চকরিয়া ও পেকুয়ার বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা আস্থাশীল থাকলেও তৃণমুল পর্যায়ে যোগ্যদের পদবঞ্চিত করার অজুহাতে দু’উপজেলায় চলছে গ্রুপিং। তারই বহিঃপ্রকাশ সর্বপ্রথম ঘটে চকরিয়ায়।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.