সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ৬০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ৬০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Mukul 15.11.15 (news & 1pic) f2মুকুল কান্তি দাশ, চকরিয়া:

উপমহাদেশের বৃহত্তম সমবায়ী প্রতিষ্ঠান চকরিয়াস্থ বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ৬০ তম বার্ষিক সাধারণ সভা ১৪ নভেম্বর শনিবার স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। তবে একটি মামলায় আসামী হওয়ায় সাধারণ সম্পাদক ইকবাল বদরী উপস্থিত হতে না পারায় বেশ ক’জন সদস্য সভা আয়োজন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সাংবাদিকদের কাছে।

সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী নুরুল আলম সিকদারের সভাপতিত্বে ১৪ নভেম্বর শনিবার বেলা ১০টায় সময় শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয় সভা। সভায় সাতটি আলোচ্য বিষয়ের উপর দিনব্যাপী আলোচনায় অংশ নেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, সাবেক সম্পাদক ইবনে আদম জাহান ও মোহাম্মদ আলী চৌধুরী। এতে আরো আলোচনা করেন ওয়াইজ উদ্দিন, শাহাব উদ্দিন সাকিল, মাওলানা এহছান বদরী, পরিচালক নাজেম উদ্দিন, কুতুব উদ্দিন মেম্বারসহ ১০-১২ জন সভ্য।

সম্পাদকের অনুপস্থিতিতে সভায় প্রতিবেদন উত্থাপন করেন সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মাবুদ। সভা পরিচালনা করেন সাবেক সম্পাদক ইবনে আদম জাহান।

অন্যদিকে কয়েকজন সদস্য ও সাবেক পরিচালনা কমিটির কর্মকর্তা ৬০ তম বার্ষিক সাধারণ সভাকে ২০১৩-২০১৪ অর্থ বছরের বার্ষিক অডিট রিপোর্ট এর আলোকে অবৈধ বলে মন্তব্য করেন এবং অডিট রিপোর্ট অনুসরনের আহবান জানান। এই মন্তব্যের তাৎক্ষণিক জবাবও দেন কয়েকজন।

সভায় সমিতির মোট দেড় হাজার সভ্যের মধ্যে ১৩৩০ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.