সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে দুই মানব পাচারকারী দালাল আটক

টেকনাফে দুই মানব পাচারকারী দালাল আটক

Manob Pacharkari teknaf pic 15.11 (1)গিয়াস উদ্দীন ভূলু, টেকনাফ:

কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দুই তালিকাভূক্ত মানবপাচারকারীকে আটক করেছে। আটক মানবপাচারকারীরা হচ্ছে, টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার হাজী নুরুল হাকিমের ছেলে রহিম উল্লাহ (৪০) ও মিস্ত্রি পাড়া এলাকার মৃত সোনা আলীর ছেলে আব্দুস সালাম (৪৫) বলে জানায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, ১৬ নম্বেবর সোমবার ভোরে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত দুই মানবপাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। তারা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারের সাথে জড়িত ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ অবশেষে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.