সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অতিরিক্ত ফিঃ আদায় ও জরিমানা প্রত্যাহারের দাবীতে উখিয়া কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

অতিরিক্ত ফিঃ আদায় ও জরিমানা প্রত্যাহারের দাবীতে উখিয়া কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

Ukhiya College Student Protest 16.11.2015নিজস্ব প্রতিনিধি, কোটবাজার

কক্সবাজার জেলার উখিয়ার সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজে অতিরিক্ত ফিঃ ও জরিমানা আদায় করলে, শিক্ষার্থীরা অতিরিক্ত ও জরিমানা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও ভাংচুর করেছে। ১৬ নভেম্বর সোমবার দুপুর ১১টার দিকে এইচ.এস.সি ২য় বর্ষের মানবিক শাখার ছাত্র সাইদুল আমিন টিপু, অনার্সের ছাত্র নুরুল আমিন, আনিসুল ইসলাম মোস্তফার নেতৃত্বে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জঁড়োহয়ে বিক্ষোভ করে অধ্যক্ষের কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা ছুটাছুটি করে।

এ ব্যাপারে অধ্যক্ষ ফলজুল করিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ অপ্রীতিকর ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন এ ঘটনা ঘটেছে জানতে চাইলে প্রতিবেদককে জানান ১৫ নভেম্বর তারিখের টিপুর আবেদনটি আমলে নিয়ে এ বিষয়ে একাডেমিক কমিটি ও গভর্ণিং বডির সাথে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বস্থ করলেও অতর্কিত অবস্থায় শিক্ষকদের তোয়াক্ষা না করে বহিরাগত ও অনিয়মিত কিছু শিক্ষার্থীকে সংগঠিত করে সন্ত্রাসী কায়দায় ভাংচুর চালায় কিছু উৎশৃঙ্খল শিক্ষার্থী। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার নেতৃত্বদানকারী সাইদুল আমিন টিপু সদ্য নির্বাচিত গভর্ণিং বডির অভিভাবক প্রতিনিধি রুহুল আমিনের পুত্র বলে জানা গেছে। ভাংচুরের ঘটনায় তাৎক্ষণিক ফোনালাপে অভিযুক্ত সকলের তালিকা তৈরি করে আইনগত ব্যবস্থা সহ একাডেমিক ভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব আবদুর রহমান বদি এমপি।

এদিকে এ ন্যাক্কারজনক ঘটনায় নিন্দা জানিয়েছেন, কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, দাতা প্রতিনিধি অ্যাডভোকেট এ.কে.এম শাহজালাল চৌধুরী, অভিভাবক প্রতিনিধি যথাক্রমে কবি আদিল উদ্দিন চৌধুরী, রুহুল আমিন মেম্বার, অ্যাডভোকেট আব্দুর রহিম, সকল শিক্ষক প্রতিনিধি সহ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখার সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান।

এ নিয়ে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত চলমান এইস.এস.সি ২য় বর্ষের টেষ্ট পরীক্ষার ব্যাঘাত ঘটতে পারে বলে একাধিক শিক্ষার্থী জানান।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.