সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফ পুলিশের বিশেষ অভিযান : আলোচিত শফিক হত্যার দুই আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

টেকনাফ পুলিশের বিশেষ অভিযান : আলোচিত শফিক হত্যার দুই আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

Handcuff - 12 (d)গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ:

টেকনাফের আলোচিত শফিক মেম্বার হত্যাসহ ডজন মামলার শীর্ষ ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। আটক দুই আসামীর স্বীকারোক্তিতে দুইটি এলজি ও ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার।

ওসি আরও জানান, বুধবার দিবাগত রাতে টেকনাফ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মুফিজুল আলমের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ হ্নীলা রঙ্গীখালী এলাকার মৃত গোরা মিয়ার ছেলে আবদু শুক্কুর প্রঃ শিয়াইল্লা (৩২) ও একই এলাকার সাকের আহাম্মদের ছেলে আবদুল আমিন (৩০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজ, মাদক পাচার, ধর্ষণসহ ১৫ মামলা রয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোর রাতে একই কর্মকর্তার নেতৃত্বে গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি মতে আবদু শুক্কুর এর বসতবাড়ীতে অভিযান চালিয়ে দুইটি এলজি ও ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার অস্ত্র ও ইয়াবাসহ আটক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে অস্ত্র ও ইয়াবাসহ আটককৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হবে বলে জানায়।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.