সাম্প্রতিক....

বিয়ের পর এবারই প্রথম

Nadiaনতুন বছরের প্রথম মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হন নাদিয়া ও নাঈম। বিয়ের পর কয়েকটা দিন নিজেদের মতো সময় কাটিয়ে আবারো পেশাগত কাজে ফিরেছেন দু’জনেই। কিন্তু বিয়ের আগে দু’জন জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেও বিয়ের পর আর তারা একসাথে অভিনয় করার সুযোগ পাননি।

বিয়ের পর এবারই প্রথম নাদিয়া-নাঈম জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন। আজাদ আবুল কালমের কাহিনী বিন্যাসে এবং সৈয়দ ফয়েজ হাসানের নির্দেশনায় ‘কাঠফুল’ নাটকে তারা দু’জন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকে নাঈম একজন মাস্তানের চরিত্রে এবং তার বিয়ে হয়ে যাওয়া প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রমিজ রাজু।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘গল্প ভাবনা আমার কাছে নতুন। আমার চরিত্রটিতেও নতুনত্ব আছে। সত্যিই কাজটি করে ভীষণ ভালো লেগেছে। আশা করি দর্শক মুগ্ধ হবেন।’

নাঈম বলেন, ‘যেহেতু আমার চরিত্রটি একজন মাস্তানের। তাই স্বাভাবিকভাবেই আমার গেটআপে একটু পরিবর্তন আনতে হয়েছে। সত্যি বলতে কী ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতেই আমার ভালো লাগে। কারণ এতে অভিনয়ে ভালোলাগাটা থাকে। কাঠফুল নাটকের গল্প এক কথায় দুর্দান্ত। আমি কাজ করে মুগ্ধ।’

পরিচালক জানান, শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে। এ দিকে নাঈম এবং নাদিয়া জানান, তাদের দু’জনের একসাথে একই নাটকে কাজ করার জন্য অনেক নাটকেই প্রস্তাব আসছে। স্ক্রিপ্ট ভালো হলে তারা সেসব নাটকে কাজ করবেন।

নাদিয়া ও নাঈম প্রথম নাজনীন হাসান চুমকীর নির্দেশনায় ‘নিভৃত যতনে’ একটি নাটকে প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন। এরপর তারা দু’জন রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় ‘গন্তব্য নিরুদ্দেশ’ ধারাবাহিকে অভিনয় করেন। বর্তমানে এনটিভিতে তাদের অভিনীত নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘বাক্সবন্দী’ ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে।

সূত্র: গ্লোবটুডে২৪ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.