সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / এই প্রথম জুটি হলেন নোবেল-তিশা

এই প্রথম জুটি হলেন নোবেল-তিশা

Tisha & Shakib

অনেক দিন পর নতুন নাটকের শুটিং করছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী নোবেল। নাম ‘আনপ্রেডিকটেবল’। আর এতে তার সঙ্গে জুটি হয়েছেন তিশা। এবারই প্রথম কোনো নাটকে অভিনয় করছেন তারা দুজন। এর আগে অবশ্য দুজন অনেক কাজ করেছেন, তবে সেটা শুধুই বিজ্ঞাপনচিত্রের।

সাব্বির চৌধুরীর গল্প অবলম্বনে নাটকটি লিখেছেন তানিন রহমান। পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি। রাজধানীর গুলশান ও বনানী এলাকার বিভিন্ন লোকেশনে ১১ ও ১২ মার্চ নাটকটির শুটিং করা হয়। নাটকটি আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান নাটকের পরিচালক মেহেদী হাসান জনি।

তিশার সঙ্গে নাটকে কাজ করার প্রথম অভিজ্ঞতা নিয়ে নোবেল বলেন, ‘তিশা খুব ভালো অভিনেত্রী। কাজের অভিজ্ঞতা নিঃসন্দেহে দারুণ।’ নাটক সম্পর্কে বলতে গিয়ে নোবেল বললেন, ‘আমার চরিত্রটি খুব মজার। নাটকে তিশার সঙ্গে আমার প্রথম দেখা হয় একটি বিপণিবিতানে। এরপর তা নিয়মিত হতে থাকে। একটা সময় দুজনই একে অন্যের প্রতি ভালো লাগার ব্যাপারটি উপলব্ধি করতে শুরু করি। কোনো কারণ ছাড়াই একদিন হঠাত্ তিশা উধাও। অনেক দিন পর যোগাযোগ হয় ফেসবুকে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। আপাতত এর বেশি আর কিছু বলা যাবে না। বাকিটা দেখার জন্য টিভির পর্দায় চোখ রাখতে হবে। নাটকটি অনেক রোমান্টিক। গল্পে অনেক চমক আছে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’

অন্যদিকে, নোবেলের সঙ্গে নাটকে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তিশা বলেন, ‘নোবেল ভাই অনেক ভালো মডেল ও অভিনেতা। মানুষ হিসেবেও তিনি চমত্কার।’

সূত্র: প্রতিক্ষণডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.