কক্সবাজার জেলা আইনজীবী সমিতি বণাঢ্য আয়োজনে এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছেন। দিবসের সূচনা লগ্নে ১২.০১ মিনিটে সমিতির সভাপতি এডভোকেট মুহাম্মদ ইসহাক ও সাধারণ সম্পাদক আ.জ.ম মঈন উদ্দীন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন।
প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র সদস্য এডভোকেট আমজাদ হোসেন, সহ-সভাপতি এডভোকেট বদিউল আলম সিকদার, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ শামশুল হক, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট এ.কে ফজলুল হক চৌধুরী, এডভোকেট জিয়াউদ্দিন আহমদ, নির্বাহী সদস্য এডভোকেট এ.কে.এম এরশাদ উল্লাহ, এডভোকেট এ.বি.এম মহিউদ্দিন, এডভোকেট মিরাজুল হক চৌধুরী প্রমুখ।
এর আগে সকাল ১১ টায় সমিতির সম্মেলন কক্ষে শুরু হয় আলোচনা সভা। এডভোকেট মোহাম্মদ শামশুল হক এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এডভোকেট মুহাম্মদ ইসহাক। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আ.জ.ম মঈন উদ্দীন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য আলোচনা করে বক্তব্য রাখেন এডভোকেট দীলিপ দাশ, এডভোকেট আবুল কালাম আজাদ-২, এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট নুরুল ইসলাম (এস.পি.পি), এডভোকেট আবুল কাশেম -২, এডভোকেট মমতাজ আহমদ (পি.পি), এডভোকেট আবুল কালাম আজাদ-৬, এডভোকেট মাহবুবুর রহমান, এডভোকেট সুলতানুল আলম, এডভোকেট আকতার উদ্দিন হেলালী, এডভোকেট নাসির উদ্দিন, এডভোকেট আবদুল শুক্কুর, এডভোকেট আহসান উল্লাহ প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.