ঢাকা: ভারতের সর্ববৃহৎ মাঠ কলকাতার ইডেন গার্ডেন। আর এই মাঠেই নিজের দল কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে ছোট ছেলে আব্রামকে নিয়ে হাজির বলিউড কিং শাহরুখ খান। সহ-অভিনেত্রী প্রীতি জিনতার ‘কিংস ইলিভেন পাঞ্জাব’-এর সঙ্গে আজ রাতে মুখোমুখি হবে তার দল!
কলকাতার ইডেনে এখনও একদিনও এসে নিজের দলের খেলা দেখা হয়নি ‘কলকাতা নাইট রাইডার্স’-এর কর্ণধার শাহরুখের! গত মাসে তার অভিনীত মুক্তি পাওয়া ‘ফ্যান’ ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত থাকায় নিজের দলকে মাঠে গিয়ে অনুপ্রেরণা দেয়ার সুযোগ হয়নি তার। তবে এবার আর কলকাতার মাঠে নিজের দলের খেলা দেখা অন্তত মিস করতে চাইছেন না শাহরুখ। আর তাই ছোট ছেলে আব্রামকে নিয়ে কলকাতায় উপস্থিত বলিউড কিং।
প্রীতি জিনতার দল কিংস ইলিভেন পাঞ্জাবের বিরুদ্ধে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স লড়বে আজ রাত আটটায়। তার আগে নিজের দলের খেলা দেখতে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি। আর ইডেনের মাঠে বসে খেলা দেখার আগে সে বিষয়টি ভক্ত অনুরাগীদের টুইট করে জানিয়েও দিলেন শাহরুখ।
টুইটে শাহরুখ বলেন, আব্রাম নিয়ে কলকাতার ইডেনে প্রথমবার এবার খেলা দেখার প্রস্তুতি নিচ্ছি। এখন আমরা কলাকাতায় আছি। ইডেন গার্ডেনে দেখা হচ্ছে।
প্লে অফ নিশ্চিত করতে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে বাংলাদেশের তারকা খেলোয়ার সাকিব আল হাসান না থাকলেও কলকাতার ঘরের ম্যাচে খেলতে পারেন সাকিব।
প্রসঙ্গত, গেল এপ্রিলের ১৫ তারিখে মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত সিনেমা ‘ফ্যান’। মনিশ শর্মার ছবিটি সিনে আলোচকদের প্রশংসা অর্জন করতে সমর্থ হলেও বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি। এদিকে আসছে ঈদে রাহুল ধোলাকিয়ার পরিচালনায় শাহরুখের ‘রইস’ ছবিটি মুক্তির কথা থাকলেও ছবিটি মুক্তির তারিখ পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে নেয়া হয়েছে।
সূত্র:banglamail24.com
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.