সাম্প্রতিক....

টিভি নাটক পবিত্র প্রেম

tisha-emon 30-6-16

চলন্ত ট্রেনে একটি খরগোশের খাঁচা নিয়ে বসে আছে নাবিল। তার মন খারাপ। কারণ ফেসবুক ওয়ালে সহীর এনগেজমেন্টের আংটি দেখতে পেয়েছে। জানতে পেরেছে, সহীর বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু যে করেই হোক, সহীকে নিজের করে পেতে চায় নাবিল। তাই সহীর কাছে যাচ্ছে নাবিল।

পুরান ঢাকার রঙ উত্সবে সহীর সঙ্গে পরিচয় হয়েছিল নাবিলের। তারপর ধীরে ধীরে জমতে থাকে তাদের প্রেম। অতঃপর বাধা। সেই বাধা টপকে যাওয়াই সাহসীদের কাজ। কিছু কিছু প্রেম থাকে স্নিগ্ধ, শুদ্ধ কিংবা মায়াবী বললেও ভুল হবে না। নাবিল-সহীর প্রেমটাও তাই। তারপর নানা ঘটনার মধ্যে দিয়ে গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

এমন একটি গল্প নিয়ে নির্মিত হল একক টিভি নাটক পবিত্র প্রেম। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় এতে নাবিল চরিত্রে অভিনয় করেছেন ইমন। আর সহীর চরিত্রে দেখা যাবে তিশাকে। এছাড়া আরো অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, কচি খন্দকার, আনন্দ খালিদ প্রমূখ।

ঈদের পঞ্চমদিন রাত ৮টা ৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

সূত্র:mediakhabor.com

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.