সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

লারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি;

ঝিলংজা লারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৯ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে এস.এম.সি কমিটির সভাপতি মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে উৎসব মুখর পরিবেশে এই অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা শিক্ষা অফিসার শেখ আহমেদ চৌধুরী, সহকারি শিক্ষা অফিসার এমদাদুল হক, সহকারি শিক্ষা অফিসার মোঃ আবু শামীম, পি.টি.এ কমিটির সভাপতি শওকত ওসমান তালুকদার, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী শাহ নেওয়াজ চৌধুরী, এস.এম.সি’র সহ-সভাপতি শহিদুল মোস্তফা। প্রধান শিক্ষক নাজমা তাহেরার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি শিক্ষিকা কৃষ্ণা প্রভা দাশ, শাহিনা মমতাজ, আসমা বেগম, আমেনা বেগম, আমাতুল মাওলা হুমাইরা, হামিদা বেগম, মেশকাতুন নেছা, ফারহানা সিরাজ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন ক্ষুদে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে। সহকারি শিক্ষিকা রিটা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীদের যেমন খুশি তেমন সাজ, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান দিয়ে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.