
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে কক্সবাজারের চকরিয়ায়। রবিবার সকাল ৫.৫৭ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে পৌরসভার পুরাতন বিমানবন্দরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সুচনা হয়।
এসময় উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম এবং থানা পুলিশের পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জহিরুল ইসলাম খান শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী-সমর্থক, চকরিয়া প্রেসক্লাব, এনজিও সংস্থা ও সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ শহীদদের শ্রদ্ধা জানান।
এদিন সকালে উপজেলা কমিউনিটি সেন্টার মাঠে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের শুভ সূচনা হয়। এসময় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.