
ফাইল ফটোacc
হামিদুল হক; ঈদগড় :
বান্দরবান থানচিতে গাছ ভর্তি ট্রাক দুর্ঘটনায় কক্সবাজারের ঈদগড়ের এক দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
প্রাপ্ত খবরে প্রকাশ, গত সপ্তাহে ঈদগড় হাসনাকাটা এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের পুত্র নবী হোসেন (২৭) তার অন্যান্য সাথীদের সাথে দিনমজুর হিসাবে কাঠ কাটার কাজ করতে যায় থানচি উপজেলার এক পাহাড়ি এলাকায়। সেখানে ৩১মার্চ দুপুর সাড়ে ১২টায় একটি কাঠ ভর্তি ট্রাকে করে তার গন্তব্য স্থানে যাওয়ার সময় পথিমধ্যে রাস্তার খাদে গাড়িটি উল্টে গেলে ঘটনা স্থলে চাপা পড়ে নবী হোসেন নিহত হয়।
নিহতের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে ঘটনার সত্যতা পাওয়া যায়। রিপোর্ট লেখা পর্যন্ত লাশ এলাকায় পৌঁছেনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.