
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ার চিরিংগা-বদরখালী সড়কের বাটাখালী ব্রীজ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে সিএনজি চালিত অটোরিক্সা আটকিয়ে চালকসহ তিনজন পিটিয়ে আহত করে ১২ হাজার টাকা ও তিনটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীর পিটুনিতে আহতরা হলেন- একটি বেসরকারী কোম্পানীর চাকুরীজীবি আনোয়ারুল করিম (২৫), আনোয়ার হোসেন (৩০) ও সিএনজি চালক নুরু (৩৫)।
আহত আনোয়ার জানান, ইলিশিয়া থেকে অসুস্থ বন্ধুর স্ত্রীকে হাসপাতালে আনতে চিরিংগা থেকে সিএনজি টেক্সী করে রাত ১টার দিকে রওনা দিই। আমাদের গাড়িটি বাটাখালী ব্রীজ এলাকায় পৌছলে ১০-১২জন সশস্ত্র লোক গাড়ি থামিয়ে আমরা তিনজনকে পিটিয়ে নিকটস্থ আমবাগানে একঘন্টা আটকে রাখে। এসময় আমাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও তিনটি মোবাইল সেট কেড়ে নেয়। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি শোনার পরপরই পুলিশ ফোর্স পাটিয়েছি। কি ঘটেছে তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.