
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার আগমনে ঈদগাঁওতে বিশাল স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। ৪ মে বিকেলে ইসলামাবাদের কবি নুরুল হুদা সড়কের কাজের উদ্ভোধন শেষে ঈদগাঁও বাসষ্টেশনে এক আনন্দ মিছিল করে পরবর্তীতে পথসভায় মিলিত হয় দলীয় নেতাকর্মীরা।
মিছিলে অংশ নেন- কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম আমির, জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হুমু, সদর আ’লীগ নেতা হুমায়ুন তাহের চৌধুরী হিমু, লুৎফুর রহমান আযাদ, ইসলামাবাদ আ’লীগ সভাপতি ও চেয়ারম্যান নূর ছিদ্দিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি, ঈদগাঁও আ’লীগ সভাপতি সোহেল জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক আজিজ, সদর যুবলীগ নেতা জামিল উদ্দিন, নাছির উদ্দিন জয়, দিদারুল ইসলাম, মিজানুল হক, ঈদগাঁও যুবলীগ সভাপতি মো: ইলিয়াছ, সাধারণ সম্পাদক এনাম রনি, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচীব আবু বক্কর ছিদ্দিক বান্ডি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নওশাদ মাহমুদ, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি রাসেল উদ্দিন, সাধারন সম্পাদক আবু হেনা বিশাদ, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম, বোরহান মাহমুদ, ছাত্রলীগ নেতা নুরুল কবির, রবিউল হাসান সাগর, মো: ফয়সাল, আশফাক উদ্দিন আরফাত সহ বিপুল সংখ্যক তৃণমূল পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।
স্বাগত মিছিল শেষে পরে নেতাকর্মীরা এক পথ সভায় মিলিত হয়ে সেখানে উপস্থিত সকলকে আগামী ৬ মে শেখ হাসিনার ঐতিহাসিক জনসভায় দলে দলে যোগদান করে সফল ও স্বার্থক করে তোলার আহবান জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.