
প্রতিকী ছবি
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার জালালাবাদে ইউনিয়নের এলাকায় তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর সন্ধ্যার আনুমানিক ৭টার দিকে ইউনিয়নের বাহার ছড়া এলাকায় ঘটে এ ঘটনা। এ ঘটনায় ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই দেবাশীষ সরকারের নেতৃত্বে পুলিশদল ঘটনা স্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা যায়নি। নিহত ব্যক্তি একই এলাকার মৃত ইলিয়াছের পুত্র শামসুল ইসলাম (৪৫) বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার সময় নিহত শামসুল ইসলাম ও প্রতিপক্ষের লোকদের সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে জনৈক এক যুবক এসে তাকে ছুরিকাঘাত করতে থাকে তার চিৎকারে স্থানীয় অপর ব্যক্তি গুরা মিয়ার পুত্র নুরুল হক এগিয়ে আসলে সেই ও গুরুতর আহত হয় প্রতিপক্ষের হামলায়।
স্হানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে শামসুল ইসলামের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তি নুরুল হক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্হা আশংকাজনক।
এ ব্যাপারে স্হানীয় ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদের সাথে যোগাযোগ করা হলে তিনি এক ব্যক্তি নিহত ও আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খাইরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি উপরোক্ত বিষয়ের সত্যতা নিশ্চিত করে। পাশাপাশি ঘটনা স্হলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে বলে জানান।
তবে এলাকাবাসীর মতে, প্রকৃত অপরাধীকে গ্রেফতার করে আসল রহস্য উম্মোচিত করার দাবী ও জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.