
প্রতিকী ছবি
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে টমটমের ধাক্কায় এক রাখাইন শিশু শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
১০ মার্চ দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে দক্ষিন রাখাইন পাড়া রাস্তার মাথা নামক স্থানে। নিহত শিশু স্থানীয় ক্যবু রাখাইনের মেয়ে ওমাছেন (১০)। সে দক্ষিণ রাখাইন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী বলে জানা যায়।
তবে প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার সময় মেয়েটি রাস্তা পারাপারের সময় ইজিবাইকের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা লোকজন উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেকে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত বার টার দিকে মৃত্যু বরণ করেন বলে জানান ১নং ওয়ার্ড মেম্বার উছাচিং রাখাইন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.