
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে মানব পাচার মামলার এক পলাতক আসামীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর সাড়ে ১২টায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক কাঞ্চন কান্তি দাস সঙ্গীয় ফোর্স নিয়ে শীলখালী বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
ধৃত আসামী হচ্ছে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গ্রামের আবুল মনজুরের ছেলে মো. সোলাইমান(৪৫)। ধৃতের বিরুদ্ধে ২০১৫ সালে দায়ের হওয়া ২টি মানব পাচারের মামলা (জি আর – ৩১৩/১৫ এবং জি আর – ৩০৬/১৫) রয়েছে এবং ধৃত ব্যক্তিকে আদালতে প্রেরণের জন্য টেকনাফ থানায় সোপর্দ্য করা হবে বলে জানিয়েছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক কাঞ্চন কান্তি দাস।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.