সাম্প্রতিক....
Home / জাতীয় / জাতিসংঘ কর্তৃক ৩ জুন বিশ্ব বাইসাইকেল ডে ঘোষণা

জাতিসংঘ কর্তৃক ৩ জুন বিশ্ব বাইসাইকেল ডে ঘোষণা

সাইক্লিস্টদের জন্য সুখবর! জাতিসংঘ কর্তৃক ৩ জুন বিশ্ব বাইসাইকেল ডে ঘোষণা করা হয়েছে। ১২ এপ্রিল ২০১৮ অনুষ্ঠিত জাতিসংঘের ৭২তম নিয়মিত অধিবেশনে এই সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস এক বিবৃতিতে জাতিসংঘ ৭২ তম অধিবেশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ২০১০ সাল থেকে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ একমাত্র সাইক্লিস্টের অধিকার সুরক্ষায় বাই সাইকেল দিবস, বিশ্ব সাইক্লিং দিবস, সাইকেল লেন দিবসসহ ধারাবাহিকভাবে প্রতি বছর দিবসটি পালন এবং দাবি জানিয়ে আসছে। আজকের এই সাফল্যের সাথে আমরা আরও দুটি দিবস বাস্তবায়নের দাবি জানাই।

‘বিশ্ব সাইক্লিং দিবস’ ও ‘বিশ্ব সাইকেল লেন দিবস’ও ঘোষনা করা হোক। সরকার জাতিসংঘ ঘোষিত বাংলাদেশে বিশ্ব বাই সাইকেল দিবসটি পালনের যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন বলে আমরা আশা করি।।

সূত্র:globetodaybd.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.