এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নে জুয়ার আসর গুড়িয়ে দিয়েছে উপজেলা নিবার্হী কর্মকতা। ৭ মে দুপুর আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্স। তাঁকে সহযোগিতা করেন সদর মডেল থানার এস আই রাজিবের নেতৃত্বে একদল পুলিশ।
জানা যায়, পোকখালী ইউনিয়নের পূর্ব পোকখালী এলাকায় সোমবার সকাল থেকে বলীখেলা আয়োজনের আড়ালে জুয়ার আসর খোলে বসে স্থানীয় কিছু কতিপয় লোকজন। পরে খবর পেয়ে প্রশাসন বলীখেলা ও জুয়ার আসর গুড়িয়ে দেয়। এ সময় স্থানীয় চেয়ারম্যান রফিক আহমদ ও মেম্বার হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।
ইউএনওর মতে, সম্পূর্ণ অবৈধভাবে বলীখেলা আয়োজন করা হয়। কিন্তু এটি প্রকৃতপক্ষে বলী খেলাও নয়, মূলত বলী খেলার নামে জুয়ার আসর খোলা হয়। এর ফলে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা সৃষ্টি হয়। অভিযান টের পেয়ে আয়োজকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে জুয়ার আসর গুড়িয়ে দেওয়া হয়েছে। কারা অবৈধভাবে এই আয়োজন করেছে, সেটি তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেন পোকখালী ইউপি চেয়ারম্যান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.