
ফাইল ফটো
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
ফেরিওয়ালার বেশ ধরে ইয়াবা পাচারকালে কক্সবাজারের চকরিয়াস্থ মালুমঘাট হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীতে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বুধবার ২৭ জুন দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেধাকচ্ছপিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জের লৌহজংয়ের কফিল উদ্দিনের ছেলে মাহাবুব (৩১) এবং ওয়াদুদ মালের ছেলে লিটন (৩৩)।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) মো.আলমগীর হোসাইন জানান, বুধবার দুপুর ১২টার দিকে দুইজন লোক মাথায় ঝুঁড়ি নিয়ে পায়ে হেটে খুটাখালী থেকে মালুমঘাটের দিকে যাচ্ছিলেন। বিষয়টি আমাদের সন্দেহ হয়। এসময় তাদের থামিয়ে শরীর চেক করি এবং তাদের সাথে থাকা ঝুঁড়ি চেক করে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করি।
তিনি আরো জানান, মুলত এরা ফেরিওয়ালার বেশ নিয়ে দীর্ঘদিন ধরে তারা ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.