এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকা মনোনীত মেয়র প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের পক্ষে শহরস্থ বিভিন্ন ওয়ার্ডে তিনদিন ধরে ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্তমুখর হয়ে উঠেছে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবুহেনা বিশাদের নেতৃত্বে নেতা কর্মীরা।
এ নিয়ে ঈদগাঁওর ছাত্রনেতারা শহরের বিভিন্ন এলাকার ভোটারদের মাঝে চমক সৃষ্টি করেছে। প্রচারনাকালে অংশ নেন- উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল্লাহ, ঈদগাঁও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ইসলামপুর ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হিরু, ইসলামাবাদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোয়াইফুল হক, ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজের যুগ্ম আহবায়ক নয়ন, কলেজ ২য় বর্ষের সভাপতি নজরুল, ছাত্রনেতা রুবেল মিয়া, আবদুল আজিজ, ইব্রাহীম, জিয়া, সাহেদ, মিজান ও সিফাতসহ আরো অনেকে।
এ সময় তারা নৌকা মনোনীত প্রার্থীর জন্য দোয়া চাওয়ার পাশাপাশি ভোটারদের কাছে ভোট চান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.