হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়-ঈদগাঁও সড়কে কার্পেটিং সহ উন্নয়নের কাজ শেষ না হতেই সড়কে ভাঙ্গন ও পাহাড়ী ঢলে তলিয়ে গিয়ে সড়কটি ক্ষতবিক্ষত হয়ে দিন দিন চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে। ঈদগড়-ঈদগাওঁ সড়কটির কার্পেটিংসহ উন্নয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে।
গত কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ী ঢলে সড়কটির ভোমরিয়াঘোনা গর্জন বাগানের পাশের স্থান সহ পানের ছড়া ঢালা থেকে শুরু করে গজালিয়া পর্যন্ত প্রায় ১ কি:মি: সড়কের বিভিন্ন অংশে ভাঙ্গন বড় বড় গর্তসহ অনেক জায়গা তলিয়ে যেতে শুরু করেছে। এই অবস্থা অব্যাহত থাকলে সড়কের ১ কি:মি: অংশটি বিলিন হয়ে যাওয়ার অাংশকা দেখা দিয়েছে। এই যেন উন্নয়নের কাজ শেষ না হতেই সড়ক শেষ।
পানেরছড়া ঢালা এলাকা থেকে গজালিয়া পর্যন্ত এই ১ কি:মি: সড়ক রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসী দাবী জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.