নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার পোকখালীর নাইক্ষ্যংদিয়ার হাফেজ নুর মোহাম্মদ হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন দিয়েছে আদালত। ১ আগষ্ট দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এসটি ৭৮/১০ শুনানী শেষে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলো- জালালাবাদ ইউনিয়নের পশ্চিম মোহন ভিলার মোঃ হোছনের পূত্র মোঃ ইসমাঈল ও একই এলাকার নুর আহমদের ছেলে বেলাল।
রায় প্রদানকালে আসামীরা পলাতক ছিল। আসামীদ্বয় একমাত্র চার্জশিটভুক্ত। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি মমতাজ আহমদ। সহযোগিতা করেন এডভোকেট আয়াছুর রহমান। আসামি পক্ষে ছিলেন এডভোকেট সিরাজুল ইসলাম।
২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয় খলিল সওদাগরের চায়ের দোকানে টিভি দেখার সময় হামলায় মারা যান হাফেজ নুর মোহাম্মদ। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারী নিহতের চাচা ছাবের আহমদ কক্সবাজার সদর মডেল থানায় সাতজন জ্ঞাতনামাসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং ২৭।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.