নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
শিক্ষা-শান্তি ও প্রগতির হাতে গড়া ও এশিয়ার সর্ববৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, দীর্ঘ দুই বছর পর ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা কমিটি। এ নিয়ে মাঠ পর্যায়ের পরিক্ষিত ও ত্যাগীনেতারা খুশিতে উৎফুল্ল হয়েছে।
প্রাপ্ত তথ্য মতে, বিগত ২০১৬ সালের জুলাই মাসের ২৯ তারিখ ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের ছয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন প্রদান করেছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহমেদ জয় এবং তৎকালীন সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ। ছাত্রসংগঠনকে উজ্জীবিত করতে সম্মেলনের দাবী করে আসছিল নেতা কর্মীরা। এ নিয়ে বৃহত্তর এলাকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে হতাশার পরিবর্তে খুশির আমেজ বিরাজ করছে।
তবে তৃণমূলের নেতাকর্মীদের মতে, ঝিমিয়ে পড়া ছাত্রসংগঠনকে সুসংগঠিত করতে বা মাঠ পর্যায়ে তৃণমূলকে চাঙ্গা করতে কর্মীবান্ধব ও দক্ষ সংগঠকের বিকল্প নেই। তবে সম্মেলনের মাধ্যমে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মুল্যায়নের দাবী তৃণমূল নেতা দের। চলতি বছরের গত ৩১ জুলাই জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সাক্ষরিত সূত্রে মতে, ছাত্রলীগ জেলা শাখার সিন্দান্ত মোতাবেক মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়।
উল্লেখ্য যে, বিলুপ্ত হওয়া কমি টির সভাপতি রাশেল উদ্দিন রাশেল,সাধারন সম্পাদক আবুহেনা বিশাদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ইরফানুল করিম দায়িত্বে ছিলেন।
অন্যদিকে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় উপজেলা কমিটি বিলুপ্তির সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.