সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / চট্টগ্রামে পাহাড় ধসে মা-মেয়েসহ নিহত ৩

চট্টগ্রামে পাহাড় ধসে মা-মেয়েসহ নিহত ৩


চট্টগ্রামে আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে পাহাড় ধসে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে, দেয়ালচাপা পড়ে পাঁচলাইশের মারা গেছেন আরো একজন। গতরাতে নগরীর আলাদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, প্রবল বৃষ্টিতে নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনিতে পাহাড় ধস হয়। এতে মাটি চাপা পড়ে মা ও মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে উদ্ধার কাজ চলায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

অন্যদিকে, নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগরে একটি গাছ ভেঙে সীমানা দেয়াল ও বসতভিটার ওপর পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়ে লালটু মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। গতকাল (শনিবার ১৩ অক্টোবর) রাত ১২টার দিকে চট্টগ্রামে প্রবল বৃষ্টিপাত হলে এই দুর্ঘটনা হয়।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

বমু রিজার্ভে কাঠ কাটা ও পাচারের সত্যতা পায়নি তদন্ত কমিটি; কক্সভিউ.নেট; Tree, www.coxview.net; https://coxview.net/%e0%a6%ac%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%be/

বমু রিজার্ভে কাঠ কাটা ও পাচারের সত্যতা পায়নি তদন্ত কমিটি

লামা বন বিভাগের লামা রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল ‘বমু রিজার্ভের’ নন্দীরবিলের চড়ুইবিল ও পানিস্যাবিল ওয়েদ্দারঘোনা ...

Portrait of a professional, showcasing contact details and role information.