সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় দুই ইটভাটাকে পাহাড় কাটায় ২ লাখ টাকা জরিমানা

লামায় দুই ইটভাটাকে পাহাড় কাটায় ২ লাখ টাকা জরিমানা

লামায় দুই ইটভাটাকে পাহাড় কাটায় ২ লাখ টাকা জরিমানা; brick -rafiq- www.coxview.net; https://coxview.net/brick-rafiq-www-coxview-net/
লামার ফাইতংয়ে দুই ইটভাটায় অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।

 


মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :

বান্দরবানের লামায় উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দুইটি ইটভাটাকে পাহাড় কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ জুন ২০২৫ইং) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ফাইতং ইউনিয়নে ওয়াইএসবি এবং ইউবিএম ইটভাটায় এই অভিযান চালানো হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন নেতৃত্বে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এই অভিযানে অংশ নেয়।

লামার ফাইতং এলাকায় ওয়াইএসবি এবং ইউবিএম ইটভাটায় অভিযানকালে দেখা যায় ভাটা দুইটি পাহাড় কাটছে। এতে করে পরিবেশের প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এসময় দুই ইটভাটায় ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন, ‘বনাঞ্চল, পাহাড়ি এলাকা ও জনবসতি এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ। এতে করে লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া ইটভাটাগুলোর কোনও কাগজপত্র নেই। অবৈধভাবে ভাটাগুলো চলছিল। পাহাড় কাটার অপরাধে ওয়াইএসবি ব্রিকসকে এক লাখ এবং ইউবিএম ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.