সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / ‘জোর করে চুমু খেতে চেয়েছিলেন’

‘জোর করে চুমু খেতে চেয়েছিলেন’

শ্বেতা পণ্ডিত। ছবি: সংগৃহীত

বলিউডে বইছে #মিটু ঝড়। সিনেমা আর তারকা জীবনের খবর বাদ দিয়ে এখন বি টাউনে আলোচনার বিষয়বস্তু একটাই। আর তা হলো #মিটু। প্রতিদিনই অভিযোগকারীদের সংখ্যা বেড়ে চলছে। এবার সেই তালিকায় যোগ দিলেন সংগীতশিল্পী শ্বেতা পণ্ডিত। তিনি অভিযোগ করে বলেছেন তাকে নাকি জোর করে চুমু খেতে চেয়েছিলেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আনু মালিক।

তিনি টুইট করে বলেন, ‘আমাকে জোর করে কয়েকবার চুমু খেতে গিয়েছিলেন। গায়ে হাত দিয়ে শ্লীলতাহানিরও চেষ্টা করেছিলেন। বাধা দেওয়ায় তার বিরাগভাজন হই। মহিলা সংগীতশিল্পীদের প্রতি যৌন ইঙ্গিতপূর্ণ ব্যবহারে অভ্যস্ত অানু মালিক’।

তবে এ বিষয়ে আনু মালিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ভারতীয় গণমাধ্যমগুলোতে। আনুর আগে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল সংগীতশিল্পী কৈলাস খেরের বিরুদ্ধেও।

সূত্র:priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.