
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে গহীন জঙ্গল থেকে অজ্ঞাতনামা ষাটোর্ধ্ব এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩রা নভেম্বর এ ঘটনাটি ঘটে গজালিয়া থেকে পুর্বে তিনমুখা পাহাড় এলাকায়। স্থানীয় কাঠুরিয়ারা লাশটি দেখতে পেয়ে এলাকার লোকজনকে খবর দেয়।
পরে তারা বিষয়টি পুলিশকে খবর দিলে দুপুর সাড়ে ১২টার দিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহাজ উদ্দীনের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে এসআই শাহাজ উদ্দীন কক্সবাজার প্রতিদিনকে জানান, ষাটোর্ধ্ব ব্যক্তি হাতির আক্রমণে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে পরিচয় শনাক্ত করা যায়নি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.