
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামায় ৫০ হাজার টাকা চাঁদা না দেয়ার মো. দিদারুল আলম (২৮) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। মারধরে আঘাত প্রাপ্ত দিদারুল আলম লামা সরকারি হাসপাতালে চিকিৎসা শেষে এই বিষয়ে আইনী প্রতিকার চেয়ে আলীকদম সেনা জোন ও লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সে উপজেলার সরই ইউনিয়নের হাছনা ভিটা এলাকার মো. ইলিয়াছের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, দিদারুল আলম এর পিতার নামে সরই ইউপির ব্রিকফিল্ড রোড পুলাইং এলাকায় আর/হোল্ডিং নং- ২১ এর আন্দর ৫ একর ২০ শতক জায়গা রয়েছে। উক্ত জায়গা বিগত ২৯ বছর যাবৎ বাগান করে ভোগ দখলে আছে। নিজেদের সৃজিত বাগানের গাছ কেটে বিক্রয় করলে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সিকদার পাড়ার আব্দুল জব্বারের ছেলে জয়নাল আবেদীন প্রকাশ ভেট্টু তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। জয়নাল আবেদীনের হাছনা পাড়াতেও বাড়ি রয়েছে। দিদারুল আলম চাঁদা দিতে অপারগতা দেখালে গত ১০ নভেম্বর ২০১৮ইং শনিবার সরই হাছনা ভিটা দোকানের সামনে সকাল ৯টায় তাকে সিএনজি হতে নামিয়ে ৩জন মিলে লাঠি সোটা দিয়ে প্রচন্ড মারধর করে। এসময় জয়নাল আবেদীন ভেট্টুর সাথে তার ছোট ভাই জমির উদ্দিন (২৯) ও পিতা আব্দুল জব্বার ছিলেন। মারধরকালীন তারা দিদারের কাছ পকেট থেকে ৪ হাজার ৫শত টাকা ও একটি স্যামস্যাং এ-৩ মোবাইল নিয়ে যায়।
দিদারুল আলম বলেন, আমাকে মেরে মৃত ভেবে ফেলে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে লামা হাসপাতালে ভর্তি করায়। লামা হাসপাতালে ভর্তি থেকে ২ দিন চিকিৎসা করি। তারা এখনো আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি সহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রাণী করবে বলে হুমকি দিচ্ছে। লামা হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুর রহমান মজুমদার বলেন, দিদারুল আলমের শরীরের একাধিক স্থানে আঘাত চিহ্ন রয়েছে।
এই বিষয়ে জয়নাল আবেদীন ভেট্টু বলেন, দিদারুল যে গাছ কেটেছে সে বাগান আমার। সে কাউকে না বলে চুরি করে আমার বাগানের গাছ কেটে ফেলে।
লামা থানা পুলিশের এএসআই মো. ইলিয়াছ বলেন, এই বিষয়ে দিদারুল আলম একটি অবিযোগ লামা থানায় দিলে আমরা তদন্তে যাই। বিবাদীর বাড়ি লোহাগাড়া উপজেলায় হওয়ায় বাদীকে সেখানে মামলা করতে পরামর্শ দেয়া হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.