সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় প্রতারণা ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেপ্তার

চকরিয়ায় প্রতারণা ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেপ্তার


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারণা ও মাদক মামলায় সাজাপ্রাপ্তসহ তিনজন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। থানার উপ-পরিদর্শক (এসআই) অপু বড়ুয়ার নেতৃত্বে সোমবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়ার প্রতারণা মামলা ২ বছরের সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম,পূর্ব বড় ভেওলার মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত বাদল ও বমুবিলছড়ি ইউনিয়নের পাদুখোলার প্রতারণা মামলায় ডবল ওয়ারেন্টভুক্ত আবদুল কাদের।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত সাজা ও ওয়ারেন্টি তিন আসামীকে সোমবার দুপুরে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.