
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মেহজাবীন বিয়ে করেছেন বলে বেশ কিছু দিন ধরে গুঞ্জন চলছে। তাঁর মেহেদী রাঙ্গা হাতের ছবি প্রকাশ পাওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে এ গুঞ্জন ভাইরাল হয়।
তবে মেহজাবীন বিয়ে করেননি। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি।
মেহজাবীন বলেন ‘তারকারা বিয়ে করবেন লুকিয়ে। এ ধারণাটা কি বিশ্বাস করেন আপনি?’ নিজেই প্রশ্ন করে মুচকি হাসেন মেহ্জাবীন। ‘নাহ। বিয়ে জীবনের বড় একটা ধাপ অতিক্রম করার মতো। এটা আয়োজন করে সবাইকে জানিয়ে, সবার দোয়া নিয়ে তবেই শুরু করতে হয়।’
বিয়ে নিয়ে অনেকে মেহজাবীনকে প্রশ্ন করেছেন। বিষয়টি নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি ঠিক জানি না সবাই আমাকে এ প্রশ্ন কেন করছেন। আমি সবার কাছ থেকে অনবরত অভিনন্দন পেয়েই যাচ্ছি। জানেন, এ ঘটনায় আমি খুবই অবাক এবং বিব্রত হচ্ছি।’
তাহলে সবাই নিশ্চিত হতে পারেন আপনি বিয়ে করেননি, গণমাধ্যমের এমন প্রশ্নে তিনি বলেন, ‘কোনো সন্দেহ আছে? আমার বিয়ের কোনো ছবি, কোনো ঘটনা কেউ কি কিছু বলতে পারবে? যদি হুট করে হয়ে যায়, তবুও তো কিছু মানুষকে জানাতেই হবে। তাই না? আর এই সময়ে কি লুকিয়ে রাখা সম্ভব?’
বিয়ে হলে সবাইকে জানানো হবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। বিয়েতে কাছের মানুষ ও সাংবাদিকরা দাওয়াত পাবেন জানিয়েছে তিনি বলেন, ‘বিয়ে যখন হবে অন্তত কাছের মানুষ এবং সাংবাদিকদের জানাব। দাওয়াত না দিলেও বলব, আমি বিয়ে করছি, কিন্তু এখন আমন্ত্রণ জানাতে পারছি না।’
সূত্র:somoynews.tv-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.