সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কালিরছড়ায় একটি ব্রীজের অভাবে দূর্ভোগে ৫ সহশ্রাধিক মানুষ

কালিরছড়ায় একটি ব্রীজের অভাবে দূর্ভোগে ৫ সহশ্রাধিক মানুষ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওর কালিরছড়ায় একটি ব্রীজের অভাবে জনদূর্ভোগে পড়েছে দুই পাড়ের প্রায় ৫ সহশ্রাধিক মানুষ।

জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়ার ৫নং ওয়ার্ডের মৌলভীর ভিটা নামক স্থানে বিগত এক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে নড়বড়ে এ ব্রীজটি। এটি দেখার কেউ না থাকায় চলাচলে নিদারুণ কষ্ট পাচ্ছে অসংখ্য সাধারণ লোকজন।

১৮ ফ্রেরুয়ারী বিকেলে কক্সভিউ ডট কম’র বিশেষ কাজে উক্ত এলাকায় গেলে এমন দৃশ্য চোখে পড়ে। সেখানে উপস্থিত কয়েক মুরব্বীর সাথে কথা হলে তারা ক্ষোভ ও হতাশ কন্ঠে জানান, প্রয়োজনীয় কাজে কর্মে আসা যাওয়া কালে কিংবা রোগীদের নিয়ে যাতাযাতে অতিকষ্ট পাচ্ছে ব্রীজটি নিয়ে এলাকা বাসী। দীর্ঘ এক বছর ধরে অযন্তে অবহেলায় পড়ে আছে মৌলভীর ভিটা নামক স্থানের ঝুঁকিপূর্ণ ব্রীজটি। এমনকি নানা ভয় আর আতংক নিয়ে এপার-ওপারে পারাপার হচ্ছে নর-নারীরা।

স্থানীয় লোকজন জানান, তৎকালীন ব্রীজটি নির্মাণ কাজে নিম্নমান জিনিস বব্যবহারের কারণে এহেন অবস্থার সৃষ্টি। এলাকাবাসী চলাচলের স্বার্থে গাছের তত্তার সাকো দিয়ে কোনরকম চলাচল করে যাচ্ছেন জনগোষ্টি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.