
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
ঈদগাঁওতে চলন্ত গাড়ী থেকে পড়ে এক শ্রমিক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়। ২৭শে ফ্রেরুয়ারী গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঐদিন সকাল সাড়ে সাতটার দিকে খুটাখালী থেকে জোয়ারিয়ানালায় যাচ্ছিল এক দল শ্রমিক ছাদ ঢালায়ের কাজে। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওর গরু বাজার নামক স্থানে তাদের বহনকৃত জীপ গাড়ীর ছালের উপর থেকে পড়ে বাপ্পি নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। তার হাটু, দাঁতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম লাগে। তাকে উদ্ধার করে ঈদগাঁও মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে বলে অপর শ্রমিকরা জানিয়েছেন।
আহত বাপ্পিকে দেখতে সকালে হাসপাতালে ভিড় করে গাড়ীতে থাকা শ্রমিকরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.