সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / পাকিস্তানের হামলায় পাঁচ ভারতীয় সেনা আহত

পাকিস্তানের হামলায় পাঁচ ভারতীয় সেনা আহত

ভারতীয় সীমান্ত এলাকার শূন্যরেখায় পাকিস্তানি সেনাবাহিনীর ভারী মর্টারশেলে হামলায় ভারতীয় সেনাবহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবার জানিয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় এ হামলার ঘটনা ঘটে।

এছাড়া দুই দেশের নিয়ন্ত্ররেখা বরাবর অন্তত ৫০টি স্পটে পাকিস্তান গোলাবর্ষণ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাতে জানানো হয়েছে, পুঞ্চ এলাকায় নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারী মর্টারশেল ও অস্ত্র দিয়ে এ হামলা চালায়। এতে অনেকে আহত হয়েছেন।

স্থানীয় পুলিশের দাবি, পাক সেনারা সাধারণ গ্রামবাসীর ওপর মর্টারশেলের হামলা চালিয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, গত কয়েকদিন থেকেই সীমান্তে গোলা বর্ষণ করছিল পাকিস্তান সেনাবাহিনী। তবে মঙ্গলবার বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলার পর ভোর সাড়ে পাঁচটা থেকে পুঞ্চ জেলার বিভিন্ন স্থানে হামলা জোরদার করে পাক সেনারা। এতে ভারতীয় সেনার পাঁচ সদস্য আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী এর শক্ত জবাব দিয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, মেন্ডা এবং নওশেরা সেক্টরে দুই পক্ষের ভারী শেলিং চলছে। এতে স্থানীয়দের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.