সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামার জাতীয় ভোটার দিবস পালন

লামার জাতীয় ভোটার দিবস পালন

জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত র্যালী।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামায় ‘জাতীয় ভোটার দিবস’ পালিত হয়েছে। “ভোটার হব, ভোট দিব’ স্লোগানে ১ মার্চ শুক্রবার সারাদেশের সাথে তাল মিলিয়ে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে লামা উপজেলা নির্বাচন অফিস নানা কর্মসূচির আয়োজন করে।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক র্যালী বের হয়ে লামা বাজার প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে এক পথসভার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা নববিন্দু নারায়ণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ জান্নাত রুমি।

এসময় আরো উপস্থিত ছিলেন, লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, মাতামুহুরী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক গিয়াস উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমূখ। র্যালী ও আলোচনা সভায় কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২রা এপ্রিল ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিবছর ১ মার্চকে ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.