
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
“ভোটার হব, ভোট দিব” প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ১ মার্চ শুক্রবার ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্টিত হয়। চকরিয়া উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মোহনা মিলনায়তনে পূর্ব নির্ধারিত আলোচনাসভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আ’লীগ মনোনিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার হামিদ উল্লাহ মিয়া ও ইউপি চেয়ারম্যানসহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও সাধারণ মানুষ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.