সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ঈদগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ঈদগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন


হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার ঈদগড় ১৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২দিন ব্যাপি শনি ও রবিবার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কুল মাঠ প্রাঙ্গনে পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক জাফর আলম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম। বিশেষ অতিথি ছিলেন, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান আলি হোসেন কোম্পানি, কক্সবাজার জেলা আওয়ামীলীগ মহিলা সম্পাদক মুসরাত জাহান মুন্নি, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, রামু উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, রামু শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার নজরুল ইসলাম। মাষ্টার আকতার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বদর মোকাম দাখিল মাদ্রাসার সভাপতি ডাক্তার আইয়ুব তাহের, প্রধান শিক্ষক রমজান আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাষ্টার বদরুদ্দীন, মাষ্টার সালাউদ্দিন, ইউপি সদস্য আলমগীর হোসেন,স্কুল পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম, বিজন দে, সেতারা আকতার ও রশিদা বেগম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, অভিভাক ও ছাত্র-ছাত্রী এবং শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ সকল অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষকবৃন্দ। এছাড়া বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Share

Leave a Reply

x

Check Also

পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

  এম আবুহেনা সাগর; ঈদগাঁও : শিক্ষার্থী, অংশীজনদের মাঝে দুর্নীতি প্রতিরোধে মানসিকতা তৈরীর লক্ষ্যে কক্সবাজার ...

Portrait of a professional, showcasing contact details and role information.