সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ভারুয়াখালীতে ছোটন রাজার নির্বাচনী শোডাউন ও গণসংযোগ

ভারুয়াখালীতে ছোটন রাজার নির্বাচনী শোডাউন ও গণসংযোগ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরে ভাইস চেয়ারম্যানে প্রার্থী তারুন্যের প্রতীক ছোটন রাজা এবার ভারুয়াখালীতে শতাধিক মোটর সাইকেল সহকারে নির্বাচনী শোডাউন করে ভোটারদের চমক দেখিয়েছেন।

৯ মার্চ বিকেল তিনটার দিকে প্রায় শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে যাত্রা করে। পানিরছড়া থেকে ভারুয়াখালীর ভোটার সমাজ তাকে বরণ করে ইউনিয়নের জনবহুল স্থানসহ পাড়া মহল্লায় ব্যাপক গণসংযোগ করে জনগনের মাঝে তাক লাগিয়েছে। তিনি এলাকাতে পথসভা, গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করে ভোটারদের নজর কেটেছে। নিবার্চনে এখন মূল ফ্যাক্টর ছোটন।

সকাল থেকে দুপুর, বিকাল থেকে সন্ধ্যা পেরিয়ে গভীর রাত অবধি গ্রামীণ জনপদের ভোটারদের কাছে গিয়ে দোয়া চেয়ে চষে বেড়াচ্ছেন মেঠো পথে। তরুণ নেতার কাছে সাড়া দিচ্ছে নানা পেশার মানুষ। ছোটন রাজার প্রচারণায় সাধারণ লোকজনকে অংশ গ্রহণে দেখা গেছে।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.