সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পুষ্টি ও স্বাস্থ্য / ইফতারে পেঁপের জুস কেন খাবেন?

ইফতারে পেঁপের জুস কেন খাবেন?

পবিত্র রমজান মাসে ইফতারে অনেক ধরনের জুস খেয়ে থাকি আমরা। তবে সবচেয়ে ভালো হচ্ছে পেঁপের জুস। পেঁপের জুস পেটের জন্য খুবই উপকারি।

পাকা পেঁপের জুস কেন খাবেন?

ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ফল হল পাকা পেঁপে। ১০০ গ্রাম ফলে ভিটামিন ‘এ’ থাকে ১১১০ ইউনিট। এছাড়া থাকে প্রচুর শর্করা, প্রোটিন, ভিটামিন বিওসি, খনিজ লবণ এবং খাদ্যশক্তি। কাঁচা পেঁপেও অত্যন্ত পুষ্টিকর সবজি। পেঁপের সাদা আঠায় প্যাপেইন নামক এনজাইম থাকে, যা প্রোটিন পরিপাকে সাহায্য করে। পেঁপে সহজপাচ্য। গরমে পেঁপে অথবা সিদ্ধ করা কাঁচা পেঁপে অবশ্যই খাবারের তালিকায় রাখবেন।

উপকরণ

১টি পাকা পেঁপে, দুধ ২ কাপ, চিনি, কোকো পাউডার ২ টেবিল চামচ।

প্রণালী

সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। পরিবেশনের সময় ঠাণ্ডা পানি বা বরফ কুচি মিশিয়ে দিতে পারেন।

 

সূত্র:deshebideshe.com-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

লামায় এক নারী করোনায় আক্রান্ত

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : বান্দরবানের লামায় সাদিয়া আক্তার (২৭) নামে এক নারী করোনা আক্রান্ত ...

Portrait of a professional, showcasing contact details and role information.